Posts

ফ্রুটস ককটেল জুস

Image
(কালার এ্যাড) তীব্র গরমে প্রাণ জুড়াতে চাই ঠাণ্ডা ঠাণ্ডা শরবত বা জুস। আর জুস কিংবা শরবত তৈরির জন্য ফলের জুড়ি নেই। তৈরি করতে পারেন হরেক রকম ফল দিয়ে তৈরি ফ্রুটস ককটেল জুস। রইলো রেসিপি-   যা লাগবে : পেঁপে ১ কাপ, তরমুজ ১ কাপ, বাঙ্গি ১ কাপ, লবণ ১ চিমটি, চিনি স্বাদমতো, বরফ কুচি পরিমাণমতো, সোডা ওয়াটার ১ বোতল, পুদিনা পাতা কুচি ৩-৪ টা। যেভাবে করবেন : সব রকম ফল ব্লেন্ড করে একসঙ্গে রস করে নিন। এবার এতে চিনি ও লবণ মিশিয়ে নিন। তারপর গ্লাসে অর্ধেক ফলের রস ঢেলে দিন। বাকি অর্ধেক সোডা ওয়াটার দিয়ে গ্লাস ভরুন। এবার তরমুজ ও বাঙ্গির বল দিয়ে গ্লাস সাজিয়ে নিন। ওপরে পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিন।  সম্পাদনায় : অনন্ত

ঠান্ডা ঠান্ডা শরবত

Image
(কালার এ্যাড) গরমের দাপট যেন কমছেই না। তীব্র গরমে নাকাল হচ্ছে সবাই। গরমের হাত থেকে নিস্তার পেতে ঠান্ডা পানীয়র প্রতি ঝুঁকছেন অনেকেই। তবে রাস্তার পাশে খোলা পানীয় থেকে দূরে থাকাই উত্তম। গরমে প্রাণ জুড়াতে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর শরবত। রইলো রেসিপি। ডাবের পানীয় উপকরণ: ডাব ২টি, ডাবের শাঁস ১ কাপ, চিনি ২ টেবিল চামচ বা স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ বা স্বাদমতো ও বরফ কুচি পরিমাণমতো। প্রণালি: ডাবের পানি ছেঁকে একটি আলাদা পাত্রে রাখুন। ডাবের ভেতরের শাঁস চামচ দিয়ে আলতোভাবে উঠিয়ে একটি বাটিতে রাখুন। এবারে ডাবের অর্ধেক শাঁস তুলে রেখে বাকি সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্লাসে অথবা ডাবের ভেতরে ঢেলে বাকি শাঁস মিশিয়ে পরিবেশন করুন। ডাবের ভেতরে শরবত ঢেলে পরিবেশন করলে স্ট্র দিতে হবে। দুধ-বেলের শরবত উপকরণ: পাকা বেল ১টি, ঘন দুধ ১ কাপ, ঠান্ডা পানি ৩ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, ক্রিম সিকি কাপ, কনডেনসড মিল্ক আধা কাপ, চিনি সিকি কাপ বা স্বাদ অনুযায়ী, হলুদ খাবার রং ১ চিমটি ও বরফকুচি পরিমাণমতো। প্রণালি: বেল ভেঙে আঠা ও বিচি ফেলে চামচ দিয়ে কুরিয়ে ১ কাপ পানিতে ভিজিয়ে রা...

চেহারার মাধ্যমেই এবার আনলক হবে ফেসবুক অ্যাকাউন্ট!

Image
মার্ক জাকারবার্গ (কালার এড) নানা কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়। ফলে অ্যাকাউন্ট মালিককে নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়। কেউ কেউ নিজের অ্যাকাউন্ট ফেরত পেলেও আবার কেউ কেউ আছেন যারা অনেক চেষ্টার এক পর্যায়ে হাল ছেড়ে নতুন অ্যাকাউন্ট খোলেন। তবে লক হওয়া অ্যাকাউন্ট সহজেই ফেরত পেতে কিছুটা আশার আলো দেখা গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্টের মালিকের চেহারা সনাক্তের মাধ্যমে লক হওয়া অ্যাকাউন্ট আনলক করার ফিচার নিয়ে কাজ করছে। প্রতিবেদনে বলা হয়, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায়। ফলে তাকে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য মোবাইলে পাঠানো কোড বা ই-মেইলের সাহায্য নিতে হয়। এ সময় যদি ফেসবুক অ্যাকাউন্টধারী ওই ব্যক্তি এসবের কোনোটি ব্যবহার করতে না পারেন তবে তিনি তার চেহারার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। জানা যায়, বর্তমানে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফেরত পেতে কয়েকটি উপায় চালু রয়েছে। এর মধ্যে একটি হলো লক হওয়া অ্যাকাউন্টটিতে থাকা বন্ধুদের ছবির মাধ্যমে সনাক্ত করা এবং ‘ট্রাস্টেড ফ্রেন্ডস’ এর কাছে ফেসবুক থেকে পাঠানো কোডগুলোর মাধ্...

৫ টি বদ অভ্যাসের কারণে বয়সের ছাপ পড়ছে দ্রুত!

Image
ছোটখাটো কিছু বদভ্যাস বাদ দিলেই আমরা দীর্ঘদিন সুস্থ ও সুন্দর থাকতে পারবো (কালার এ্যাড) আমরা প্রত্যেকেই যার যার রুপ, রঙ ও সৌন্দর্যের ক্ষেত্রে বেশ সচেতন। কেউ কেউ অনেক বেশি সময় দিই এ বিষয়গুলোর ক্ষেত্রে।  আবার কেউ বা যতোটুকু যত্ন না নিলেই নয়, ততোটুকুই নিই। কিন্তু বয়সের ছাপ এক সময় পড়েই যায় ত্বকে। একটি নির্দিষ্ট বয়স পার হলে আমরা সকলেই বয়স্ক হতে থাকি। সেটিরও একটি সময়সীমা আছে। নিত্যদিনের কিছু ছোটখাটো অভ্যাসই আমাদের দ্রুত বুড়িয়ে ফেলতে পারে। যেহেতু বয়সের ওপর আমাদের কারো হাত নেই, সেহেতু কিছু ছোটখাটো ব্যাপার মেনে চললেই আমরা সুন্দর ও শুভ্র থাকতে পারি। বদভ্যাসগুলো বাদ দিলেই ভালো একটি জীবন পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সমস্যাও কমে যাবে। চলুন তবে সেগুলো জেনে আসা যাক- যথেষ্ট না ঘুমানো শরীরে কর্মশক্তি যোগানোর জন্য ঘুম খুব প্রয়োজনীয়। ঘুমানোর সঙ্গে সঙ্গে আমাদের শরীরের প্রতিটি কোষ সক্রিয় হয়ে ওঠে এবং যেকোন ক্ষয়ক্ষতি পুনর্গঠন করে। প্রতিনিয়ত পর্যাপ্ত ঘুম না হলে শরীরে প্রচণ্ড ধকলের সৃষ্টি হয় এবং সেটি কর্টিসল নামে একটি হরমোন উৎপাদন করে। এটি রক্তে যথাযথ পরিমাণ অক্সিজেন পৌছতে দেয়না এবং ত্বক অ...

রাতের ঘুম নষ্ট হচ্ছে দশটি কারণে!

Image
ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে ব্যায়াম করুন (কালার এ্যাড ) ঘুম আমাদের দৈনন্দিন জীবনে বেশ গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি বিষয়। সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর যদি রাতে শান্তিমতো ঘুম না হয় তবে পুরো ব্যাপারটিই অভিশাপের শামিল মনে হয়। এতে করে ঘুম থেকে জাগার পরেও আপনি অনেকক্ষণ ক্লান্ত ও পরিশ্রান্ত বোধ করেন। আমাদের সাধারণ কয়েকটি অভ্যাসের জন্যই রাতের পর রাত ঘুমহীন অবস্থায় থাকছি আমরা? চলুন তবে সে অভ্যাসগুলোর ব্যাপারে জেনে আসা যাক, তবেই সেগুলো এড়িয়ে চলা সহজ হবে- ব্যায়াম করা শারীরিক ব্যায়াম আমাদের রক্ত চলাচল প্রক্রিয়াকে সচল রাখে এজন্যই ব্যায়াম করার পর পরই ঘুমানো বেশ কঠিন এবং সমস্যাপূর্ণ হয়ে থাকে। এ সমস্যা দূর করার জন্য ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে ব্যায়াম করুন। ঘরের ভুল তাপমাত্রা উষ্ণতার মধ্যে ঘুমোতে খুব ভালো লাগে কিন্তু তাপমাত্রা অবশ্যই ১৫ থেকে ২৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। আপনি হালকা একটি চাদর মুড়িয়ে ঘুমোতে পারেন, তাহলে অসুস্থ হবার সম্ভাবনা থাকবে না এবং আপনি আরামে ঘুমোতে পারবেন। আলো আপনি জানেন, ঘরের সবচেয়ে ক্ষুদ্রতম আলো কিংবা এলইডি লাইট ও আপনার ঘুমের ক্ষত...