ফ্রুটস ককটেল জুস

(কালার এ্যাড) তীব্র গরমে প্রাণ জুড়াতে চাই ঠাণ্ডা ঠাণ্ডা শরবত বা জুস। আর জুস কিংবা শরবত তৈরির জন্য ফলের জুড়ি নেই। তৈরি করতে পারেন হরেক রকম ফল দিয়ে তৈরি ফ্রুটস ককটেল জুস। রইলো রেসিপি-  


যা লাগবে : পেঁপে ১ কাপ, তরমুজ ১ কাপ, বাঙ্গি ১ কাপ, লবণ ১ চিমটি, চিনি স্বাদমতো, বরফ কুচি পরিমাণমতো, সোডা ওয়াটার ১ বোতল, পুদিনা পাতা কুচি ৩-৪ টা।

যেভাবে করবেন : সব রকম ফল ব্লেন্ড করে একসঙ্গে রস করে নিন। এবার এতে চিনি ও লবণ মিশিয়ে নিন। তারপর গ্লাসে অর্ধেক ফলের রস ঢেলে দিন। বাকি অর্ধেক সোডা ওয়াটার দিয়ে গ্লাস ভরুন। এবার তরমুজ ও বাঙ্গির বল দিয়ে গ্লাস সাজিয়ে নিন। ওপরে পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিন। 

সম্পাদনায় : অনন্ত

Comments

Popular posts from this blog

ঠান্ডা ঠান্ডা শরবত

রাতের ঘুম নষ্ট হচ্ছে দশটি কারণে!